পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মোছা. সানজিদা রহমান। অনুষ্ঠানে আইসিটি সেলের পরিচালক ড. মো. আব্দুর রহিম, প্রক্টর ড. মো. কামাল হোসেন, বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের বিভাগ নিয়ে অনুভূতি ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্ত মঞ্চে অনুষ্ঠানটি শুরু এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
