নিজস্ব প্রতিনিধি : জোসনার আলো ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সকালে সদরের ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী গ্রামে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কোলাদী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু ইউসুফ বিশ^াস। জোসনার আলো ফাউন্ডেশনের পরিচালক জাহিদ হাসান বিশ^াসের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে গ্রামের সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কোলাদী বিশ^াস পাড়ার নির্মান শ্রমিক জিলাল বিশ^াসের ছেলে মালয়েশিয়া প্রবাসী মাহাতাব আলী বিশ^াস ২০২২ সালে তার মরহুমা মায়ের নামে এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন। এক সময়ে নিজের অভাবী জীবনের উপলব্ধি থেকে তিনি নিজ উদ্যোগে এই কর্মসূচি পালন করেন। শুধু তাই নয়, গ্রামের অসহায় মানুষদের জন্য বিনামূল্যে পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। মালয়েশিয়া প্রবাসী রবিউল ইসলাম তার এই মহৎ কাজে সহযোগিতা করেন। তাদের এমন উদ্যোগে উপকৃত হচ্ছেন এলাকার সাধারন মানুষ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
