স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, ধুমপান হলো মাদকের প্রবেশপথ। আর মাদক ক্রয়ের প্রয়োজনীয় টাকা সংগ্রহে মাদকসেবীরা নানা অপকর্মে লিপ্ত হয় এবং এর কিছু অংশ আবার জঙ্গিবাদে জড়ায়। সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থীতিশীল করতেও জঙ্গবাদের উত্থান ঘটায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকের ঠাই নাই। গতকাল সোমবার সাঁথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকের ভয়াবহতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে ‘সচেতনতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন’ শীর্ষক অনুঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পীকার আরো বলেন, বর্তমান প্রজন্মকে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে মুক্ত থাকতে হবে। জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে সুস্থ্য মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। জঙ্গিবাদের ভয়াবহতা সম্পর্কে সচেতন থেকে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নিজেকে বৈশি^ক ভাবধারার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু ও শহীদ শেখ রাসেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মসিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
