স্টাফ রিপোর্টার : মাদক মামলায় বিজ্ঞ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর নির্দেশনায় গতকাল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পরিচালিত অভিযান দুটির মাঝে পাবনা সদর থানার মেরিল বাইপাস মোড়স্থ জনৈক মোঃ হান্নান (৩৫), পিতা-মৃত আহসান আলী মৃধা এর মিষ্টির দোকান পাবনা সুইটস এন্ড বিরানী হাউজ হতে অভিযান পরিচালনা করে জিআর নং- ৪৫১/১৭ (কালিয়াকৈর থানা, গাজীপুর), জিআর প্রসেস নং-২৬৭/২২, তারিখ ১৬/০৩/২৩; ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ১৯ (১) এর ৯ (ক) মূলের মাদক মামলায় বিজ্ঞ আদালতের রায়ে ১ বছরের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী গজমতিকুন্ডা ভৈরমপাড়ার মৃত আজগর আলীর ছেলে মো. জিয়া (৩৮) কে গ্রেফতার করা হয়। অপরদিকে সদর থানার গোপালপুর গ্রাম জনৈক আনোয়ার হোসেন আনু এর মুদি দোকানের সামনে হতে অভিযান পরিচালনা করে জিআর নং-১২৬/১৬ (পাবনা), স্বারক নং-৬৯০, তারিখঃ ২৭/০৫/২০২১; ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ১৯ (১) এর ৭ (ক) ধারা মূলের মাদক মামলায় বিজ্ঞ আদালতের রায়ে ১ বছরের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক শালগাড়িয়া নিকেড়িপাড়ার মৃত ওহিদ প্রামানিকের ছেলে জোবায়ের হোসেন বাপ্পি (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
