স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচন বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। সজনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইভিএম-এ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিহাব আলী (মহুরী) ফুটবল প্রতীক নিয়ে ৮৪০ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাবেক মেম্বার মোহাম্মদ আলী মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫১১ ভোট। এই ওয়ার্ডে মোট ভোটার ছিল ১৯১৪। প্রদত্ত ভোট ১৩৯৭টি। নির্বাচিত ইউপি সদস্য ময়েন উদ্দিনের মৃত্যুতে আসনটি শুন্য হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলমগীর হোসেন জানান, এভিএম- এ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
