নিজস্ব প্রতিনিধি : মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার উদ্যোগে
গতকাল সকালে পাবনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকেরা। বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি নওশের আলী মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন উপজেলার শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, সকলের জন্য মানসম্মত শিক্ষা গ্রহনের সুযোগ সৃষ্টি, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা এবং শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দুরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। ফলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন ২০২৩-২০২৪ অর্থ বছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার জন্য প্রধানমন্ত্রী যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেবেন, এমনই প্রত্যাশা করা হয়েছে শিক্ষকদের দেওয়া এই স্মারকলিপিতে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
