শামীম হাসান মিলন : চাটমোহর উপজেলায় হান্ডিয়াল ইউনিয়ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ আয়োজিত হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান রবিউল করিমের সভাপতিত্বে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে সংবর্ধনা ও বিজয় উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আন্তঃ হান্ডিয়াল ইউনিয়ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ৭৫ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ প্যানেল স্পিকার ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, জেলা পরিষদের মহিলা সদস্য আফিয়া সুলতানা আঁখি, স্বাধীনতা শিক্ষক পরিষদ চাটমোহর শাখার সভাপতি এম এ আব্দুল মতিন, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক শাহ আলম, রাসেল আমমেদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হান্ডিয়াল সম্মিলিত সাংস্কৃতিক জোট আহবায়ক আশরাফুল আলম মাস্টার। প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে হান্ডিয়াল তথা চাটমোহরকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
