এফএনএস স্পোর্টস: প্রয়াত ব্রাজিল কিংবদন্তি পেলের সম্পদের পূর্ণ তালিকা এখনও প্রস্তুত হয়নি। তার আগেই উইল মারফত কে কতটুকু পাবেন সে সম্পর্কে জানা গেছে। সম্পদের ৩০ শতাংশ পাবেন পেলের তৃতীয় ও সর্বশেষ স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি। বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন আওকির আইনজীবী লুইস কিগনেল। উইল অনুযায়ী সাউ পাউলোর দক্ষিণের শহর গাউরুজার সমুদ্রঘেঁষা সুবৃহৎ বাড়িটির মালিক হবেন আওকি। পেলে মারা যাওয়ার আগে স্বামী-স্ত্রী এই বাড়িটিতেই ছিলেন। অবশ্য পেলের বাকি সম্পত্তির তালিকা এখনও প্রস্তুত হয়নি। সেসবের মধ্যে স্থাবর সম্পত্তিসহ একটি ব্র্যান্ডের মালিকানার বিষয়ও জড়িত। উইল অনুযায়ী পেলের সম্পদের ৭০ শতাংশ পাবেন তার সন্তানেরা। সেই তালিকায় রয়েছেন তার স্বীকৃতি না পাওয়া একটি কন্যাসন্তানও। কিগনেল বার্তা সংস্থাকে জানিয়েছেন, ‘পেলে তার আরেকটি কন্যার অস্তিত্বের প্রতি ইঙ্গিত করে গেছেন। সেটার বৈধতা নির্ভর করছে ডিএনএ পরীক্ষার ওপর। করোনা মহামারি ও তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে তখন সেটি করা যায়নি।’ কিগনেল আরও জানিয়েছেন, পেলের মেয়ে হিসেবে যার কথা আলোচিত হচ্ছে তিনি জাতিতে ব্রাজিলিয়ান। মেয়ের স্বীকৃতি পেতে তিনি আইনি পদক্ষেপও নিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে সাউ পাউলোর আদালত পেলেকে ডিএনএ পরীক্ষার রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনবারের বিশ্বকাপ জয়ী পরীক্ষার আগেই মারা যাওয়ায় ডিএনএ টেস্টটি সাত স্বীকৃত সন্তানের একজনের ওপর করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
