স্টাফ রিপোর্টার : চাটমোহরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের শাবলের আঘাতে আনিসুর রহমান আনিস (৫০) নামের স্থানীয় যুবলীগের নেতা নিহত হয়েছেন। নিহত আনিস উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে ও পাশর্^ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত: ৫জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে।
আহতরা হলেন, প্রভাকরপাড়া গ্রামের আসলাম হোসেন, মনসের আলী, নাহিদ ইসলাম, জাকিরুল ইসলাম ও আয়নুল হক। গুরুতর আহত জাকিরুলকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাহের আলীর ছেলে আহত আয়নুল হক, আয়নুল হকের ছেলে সরোয়ার হোসেন ও আ. হামিদের ছেলে জাহিদুল ইসলাম। পরিবারের সদস্য ও স্থানীয় সুত্রে জানান, প্রভাকরপাড়া গ্রামের আনিসুর রহমানের সঙ্গে আয়নাল হকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সে জায়গা নিজের দাবি করে আনিসুর রহমান শুক্রবার সকালে সীমানা প্রাচীর দেওয়ার সময় আয়নাল হক ও তার স্বজনরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লোকজন আনিসুর রহমানকে মাথায় শাবল দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হন। পরে আনিসসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন। নিহত আনিস পাশর্^ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শণ করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
