স্টাফ রিপোর্টার : ৬ শ ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের লালপুর থানার চংধুপইল গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুস ছাত্তারের বাড়িতে বৃহস্পতিবার বিকালে অভিযান চালান তারা। উল্লেখিত পরিমান ইয়াবাসহ গ্রেফতার করেন শাহামান মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুস ছাত্তার (৪৮) কে। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায়। তিনি জানান, র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অপরাধ দমন ও মাদক নির্মুলে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি এও জানান ধৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
