এফএনএস বিনোদন: অ্যাশেজ ব্যান্ড লিডার তৌফিক আহমেদ বিজয় জানিয়েছেন, ১০ মার্চ ঢাকার ইন্দিরা রোডের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের কনভেনশন হলে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে লঞ্চ হতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম ‘অন্তঃসারশুন্য’। ২০১৪ সালের জুনে প্রথম অ্যালবাম ‘ছাড়পোকা’ প্রকাশিত হয়েছে। ফলে নয় বছর পর আসছে নতুন অ্যালবামটি। ৭টি গানে সাজানো। এরইমধ্যে ভক্তদের মাঝে জমে উঠেছে উত্তেজনা। এই অ্যালবাম লঞ্চিং ইভেন্টে অ্যাশেজ আশা করছে, প্রায় ১২০০ থেকে ১৫০০ ভক্ত, অতিথি ও সঙ্গীতশিল্পীর আনাগোনা হবে। অ্যাশেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান বলেছেন, ‘শুধু অ্যালবাম লঞ্চই নয়, সেদিন থাকছে অ্যাশেজের পক্ষ থেকে বেশকিছু চমক। অ্যালবাম প্রকাশের পাশাপাশি থাকবে আমাদের টানা তিন ঘণ্টার পারফরমেন্স, ব্যান্ডের সাথে মিট এণ্ড গ্রিট সেশন এবং একটি মিউজিক ভিডিও লঞ্চিং। মিউজিক ভিডিও প্রিমিয়ার ও ব্যান্ডের সাথে স্বাভাবিক স্টেজ-অডিয়েন্স সম্পর্কের বাইরে সাক্ষাতের সুযোগ।’ অ্যালবাম ও লঞ্চিং ইভেন্ট নিয়ে জুনায়েদ ইভান বলেন, ‘বছরের পর বছর কনসার্ট করেছি কিন্তু কখনো আমাদের ফ্যানদের সাথে আলাদাভাবে কথা বলার সুযোগ হয়নি। এ আমাদের জন্য বিশেষ আনন্দ হবে। তাছাড়া এই ইভেন্টে আমাদের এমন কিছু গান পারফর্ম করব, যেগুলো সবসময় করার সুযোগ আসে না। সব মিলিয়ে আমরা বেশ মুখিয়ে আছি, ১০ই মার্চের জন্য। চাইছি এমন কিছু করতে যা মানুষ অনেক দিন মনে রাখবে।’ রিলিজের পর ‘অন্তঃসারশূণ্য’ অ্যালবাম থাকবে ইউটিউব, স্পটিফাই, আইটিউনসসহ সকল গ্লোবাল অডিও ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। ২০০৬ সালে গড়ে উঠেছে অ্যাশেজ ব্যান্ডদল। ২০১০ সালে প্রথম গান বের হবার পর থেকে ব্যান্ডদলটি সময়ের সাথে, সাথে পেয়েছে লাখো ভক্তের কাছে পৌঁছাবার আনন্দ। তারা তাদের গান, স্টেজ পারফরমেন্স দিয়ে মাতিয়ে রেখেছেন বিভিন্ন বয়সের ও ঘরানার মানুষকে। ডেব্যু অ্যালবাম ‘ছাড়পোকা’ আসার পর এই জনপ্রিয়তা আরো বেড়ে ধীরে, ধীরে অ্যাশেজকে নিয়ে এসেছে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির বড় নামগুলোতে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
