সংবাদদাতা ঃ পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের উদ্যোগে ৭ মার্চের ভাষন উপলক্ষে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৭ মার্চ সকাল ১০ টায় কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আবু সালেহ মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রভাষক মোহাম্মাদ আলী, প্রভাষখ আব্দুল মমিন, রাফেজা খাতুন, সহকারী অধ্যাপক সাইফুদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন আরবী বিভাগের শিক্ষক রবিউল ইসলাম। সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অধ্যক্ষ আব্দুল খালেক। তিনি তার বক্তব্যে বলেন, ৭ ই মার্চ ভাষনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতীকে জাগ্রত করতে সক্ষম হয়েছিলেন। যার বলে অল্প দিনের ব্যবধানে মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
