আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাবনা প্রেসক্লাবের সামনে নারীদের সমঅধিকার নিশ্চিতের লক্ষ্যে প্রভাতী মানব উন্নয়ন সংস্থার (প্রমাস) গতকাল এক মানব বন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন কাকরখোলা ইউনিট ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দিক, সমন্বয়কারী মোঃ শাহজাহান আলী, নারী নেত্রী মোছাঃ সালেহা বেগম, নির্বাহী পরিচালক, আব্দুস সোবহান। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের জন্যসংখ্যার অর্ধেকই নারী তাদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। বিভিন্ন উৎপাদনে নারীদের এগিয়ে আসার সুযোগ করে দিতে হবে। নারী উন্নয়ন করতে পারলে দেশ ও জাতী তথা জাতীয় আয় বৃদ্ধিতে তারা বড় ধরনের অংশগ্রহণ করতে পারবে। নারী-পুরুষেরমধ্যে সমতা বিধান করতে হবে। নারীদের নিরাপত্তা দিতে হবে যেন এই বাংলায় আর কোন মা-বোন যৌতুকের বলি না হয়, কোন নারী কর্মক্ষেত্রে নির্যাতিত না হয় সে ক্ষেত্রে আমাদের সচেতন দৃষ্টি রাখতে হবে। ইভটিজিং, ধর্ষণ বন্ধে জাতীর বিবেককে এগিয়ে আসতে হবে। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
