নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন আওয়ামীলীগের ( ৪, ৫ ও ৬) কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে খয়ের বাগান দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বক্তব্য কালে তিনি বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হলে সকলকে আরো সুসংঘটিত হতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট্ট এই দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তার টানা ১৪ বছরে বিশেষ উন্নয়নের মধ্যে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ এবং এলিভেটেড এক্সপ্রেস উল্লেখযোগ্য। ভাড়ারা ৪,৫,৬ আওয়ামী লীগের সভাপতি সিফাত আলী বিশ^াসের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, অর্থ সম্পাদক হিরোক হোসেন, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইউনুস আলী, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
