আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ার ত্বাহা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সহসভাপতি ও একদন্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল সরদার। মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মোঃ গোলাম ইয়াসিন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথি ছিলেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, একদন্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা প্রমূখ। উক্ত ক্রীড়ানুষ্ঠানে অভিভাবক সদস্য, শিক্ষক /শিক্ষিকা, ছাত্র /ছাত্রী সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। ক্রীড়ানুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
