স্টাফ রিপোর্টার : সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পীরগাছাতে ৩৬ লাখ টাকা ব্যয়ে একটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। গতকাল দুপুরে শালাইপুর পাকা রাস্ত- জাফরাবাদ আর এইচ ডি ভায়া পীরগাছা পর্যন্ত এ রাস্তার মেরামত কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা উপ সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ, ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সূর্য, সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
