স্টাফ রিপোর্টার : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সকলকে এগিয়ে আসতে হবে। তাদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করতে হবে। কারণ অনেক শিক্ষার্থী আছে যারা অনেক ভালো পড়াশোনা করে কিন্তু টাকা পয়সার অভাবে এগিয়ে যেতে পারে না। সেই সব শিক্ষার্থীদের পাশে দাড়াতে হবে। সোমবার দুপুরে সদর উপজেলার কুচিয়ামোড়াস্থ সুধীর কুমার স্কুল এন্ড কলেজে আলহাজ¦ আবু তালেব খন্দকার স্কলারশীপ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এমপি প্রিন্স আরো বলেন, আমাদের নতুন প্রজন্মকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে হবে। এজন্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় অধিকতর জোর দেয়া হচ্ছে। শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। দক্ষতা অর্জনের পাশাপশি তাদেরকে নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হতে হবে। এর আগে তিনি সুধীর কুমার স্কুল এন্ড কলেজের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী,সুধীর কুমার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সবুর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সুবহান, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক শওকত হোসেন খান,পুষ্পপাড়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি রফিকুল ইসলাম বকুল, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্য মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা বাদশা, আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদ আলী, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
