স্টাফ রিপোর্টার : চ্যানেল টোয়েন্টিফোরের পাবনার স্টাফ রিপোর্টার ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন রহমানের পিতা চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মরহুম আব্দুর রাজ্জাকের আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ ফজর কবর জিয়ারত, কোরআন খতম এবং বাদ এশা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক শাহীন সবার কাছে তার পিতার জন্য দোয়া চেয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সালের ৭ মার্চ দুপুর একটার দিকে সাংবাদিক শাহীন রহমানের পিতা আব্দুর রাজ্জাক (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বাহাদুরপুর পশ্চিমপাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
