ঈশ^রদী (পাবনা) সংবাদদাতাঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনে স্থাপন করা হয়েছে ট্রান্সপোর্ট লক। এর সাহায্যে রিয়্যাক্টরে পারমাণবিক জ্বালানী লোড করা হবে। এই লকের সাহায্যেই স্টার্টআপ পর্যায়ে ফুয়েল সিম্যুলেটর সরবরাহ এবং রিয়্যাক্টরের রক্ষণাবেক্ষণ করা হবে। ট্রান্সপোর্ট লকের দৈর্ঘ্য ১২.৭০মিটার, প্রস্থ ১০মিটার এবং এর পুরো ওজন ২৩৫টন। প্রকল্প সাইটে এটি অন্যতম বৃহত্তম ইকুইপমেন্ট।
সোমবার ( ৬মার্চ) এএসই ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মান প্রকল্পের রাশিয়ান পরিচালক আলেক্সি দেইরী ট্রান্সপোর্ট লক ডিজাইন পজিশনে স্থাপনকে রিয়্যাক্টর কম্পার্টমেন্ট বিল্ডিং-এর সিভিল ওয়ার্কস সম্পন্নের পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে জানিয়েছেন। পরবর্তী ধাপে প্রথম ইউনিটের ডোমে জ্যাকেটিং কার্য সম্পাদনের পর ট্রান্সপোর্ট লকের সংযোজন ও এডজাস্টমেন্ট করা হবে।
প্রসংগতঃ রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়ার্ট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
