স্টাফ রিপোর্টার : উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে গতকাল সকাল নয়টায় পাবনা ব্যাপ্টিস্ট চার্চে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পর দেশ জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। প্রার্থনা পরিচালনা করেন পাষ্টার ইসাহক সরকার। পরে কেক কেটে দিনটি উৎযাপন করা হয়। এছাড়া বড়দিন উপলক্ষে আতাইকুলা ব্যাপ্টিষ্ট চার্চ, চাটমোহর খ্রীস্টান পল্লীসহ জেলার প্রতিটি গীর্জায় ছিল উৎসবের আমেজ। শিশুদের জন্য ছিলো নানা আয়োজন। কেক, পিঠাপুলি, পায়েসসহ নানা আয়োজনে একে অপরের সাথে ভাগ করে বড়দিনের উৎসবের আনন্দ। কমতি ছিলো না হৈ হুল্লোর আর গান নাচের আসরের। বর্নিল আলোক সজ্জায় সাজানো হয় প্রতিটি চার্চকে। খ্রীস্টান ধর্ম মতে, সমগ্র জাতির মুক্তির জন্য এদিন অবির্ভাব ঘটেছিল যিশু খ্রীস্টের।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
