এফএনএস বিনোদন: দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। দীর্ঘদিন ধরে গানের সঙ্গেই নিজেক যুক্ত রেখেছেন তিনি। সম্প্রতি এই গায়কের ক্যারিয়ারে যোগ হলো নতুন পালক। প্রথমবারের মতো চাকরিজীবনে পা রেখেছেন আসিফ। ভার্সেটিল গ্রুপ নামের একটি ‘হ্যালো সুপারস্টার’ (অ্যাপ)-এর ‘কান্ট্রি হেড’ হিসেবে যোগদান করেছেন তিনি। জীবনের নতুন এই অধ্যায় নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত হয়ে নিজেই খবরটি জানিয়েছেন আসিফ। গতকাল রোববার সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনুভূতি প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই গায়ক। আসিফ লিখেছেন, মার্চের এক তারিখ থেকেই আমার চাকরিজীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি। এই সঙ্গীতশিল্পী আরও লেখেন, চাকরির অফার এবং ধরন, সবকিছু মিলিয়েই আমার পছন্দ হয়েছে। আমার দীর্ঘ এই ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি নতুন পালক। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি। সেইসঙ্গে এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগও রয়েছে বলে জানিয়েছেন তিনি। সব শেষে, নিজের জন্য দোয়া চেয়েছেন এবং সবার সুস্থতা কামনার পাশাপাশি অবিরাম ভালবাসাও জানিয়েছেন আসিফ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
