আটঘরিয়া প্রতিনিধি : “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭(সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরন কর্মশালা গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফৌজিয়া সুলতানা। বক্তব্য দেন পরিচালক পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগ দেওয়ান মোর্শেদ কামাল, পরিচালক এমসিএইচ সার্ভিসেস এবং লাইন ডাইরেক্টর এমসিআরএএইচ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডা. মাহমুদুর রহমান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অফিসার এরশাদ আলম নোমানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান তাহমিনা সুলতানা, সহকারী পরিচালক এমসিএইচ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ( মাতৃস্বাস্থ্য) পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডা. আ ন ম মোস্তফা কামাল মজুমদার, সহকারী পরিচালক পাবনা-১, প্রশাসন ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর আব্দুল মান্নান, এডিসিসি ডা. নাজমুস সাকিব, উপজেলা স্বাস্থ্য প: পঃ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল আজিজ, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার প্রমূখ। এ সময় সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, সিনিয়র ভিজিটর শামসুর নাহার, ভিজিটর সাথী আক্তার, সবরিন সুলতানা, টিএফপিএ নাজমুল হুদাসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাহমুদা পারভীন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
