এফএনএস স্পোর্টস: মার্চের ২২ থেকে ২৮ তারিখ সিলেটে তিন জাঁতি ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে সেশেলস ও ব্রুনাই। এই টুর্নামেন্টকে সামনে রেখে জম্পেশ প্রস্তুতির জন্য সৌদি আরবের মদিনায় যাচ্ছে হাভিয়ের কাবরেরার দল। দুইভাগে বিভক্ত হয়ে দল যাচ্ছে আরবে। গতকাল শনিবার মধ্যরাতে যাচ্ছেন স্প্যানিশ হেড কোচসহ ১৩ জন ফুটবলার। আজ রোববার মধ্যরাতে যাচ্ছেন বাকিরা। শুরুতে ঢাকা থেকে রিয়াদ। এরপর আভ্যন্তরীণ ফ্লাইটে মদিনা পৌঁছাবে জিকো-সোহেলরা। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার যাওয়ার কথা রয়েছে রোববার রাতের ফ্লাইটে। এরইমধ্যে বাফুফে থেকে অন্যান্যের সঙ্গে টিকিটও নিশ্চিত করা হয়েছে। তবে জামাল সৌদি আরবে যাওয়ার আগে আর্জেন্টিনার ক্লাবে খেলাটা নিশ্চিত করতে চাইছেন। গতকাল শনিবার জামাল বলেছেন, ‘এখনও আমার আর্জেন্টিনার ক্লাবে খেলার বিষয়ে কোনো ছাড়পত্র পাইনি। শেখ রাসেল ক্লাবকে চিঠি দিয়ে রেখেছি। ওরা না করেছে। তারপরও আমি আশা ছাড়ছি না। এখন সৌদি আরবের প্রস্তুতি পর্বের বিষয়টি মাথায় আছে। আমার ফ্লাইট তো এক দিন পরে। তার আগে আর্জেন্টিনার বিষয়টি চূড়ান্ত করতে চাইছি।’ সৌদি আরবে অনুশীলন শেষে ১৭ মার্চ দেশে ফিরবে বাংলাদেশ দল। ফিরেই সিলেটে যাবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
