এফএনএস স্পোর্টস: বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার ছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছিলেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ ২০১৩ সালে খেলেছিলেন আশরাফুল। এরপর ফিক্সিংয়ে নিষিদ্ধ হলে কপাল পোড়ে তার। এরপর আর ফিরতে পারেননি জাতীয় দলে। তবে খেলে গেছেন ঘরোয়া ক্রিকেটে। তবে এবার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আশরাফুল। গতকাল শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের শেষদিনে মোহামেডানে নাম লিখিয়েছেন আশরাফুল। এরপর তিনি গণমাধ্যমকে অবসরের বিষয়টি নিশ্চিত করেন তিনি। গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘এটাই আমার ঢাকা প্রিমিয়ার লিগে শেষ মৌসুম। এরপর ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ থেকে অবসরে যাচ্ছি। আর সামনে যে বিসিএল, এনসিএল আছে সেগুলো হবে লঙ্গার ভার্সনে আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটের সব ধরনের জায়গা থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছি।’ তিনি আরও বলেন, ‘এবারই আমার শেষ করে দেয়ার ইচ্ছে। আমি চাচ্ছিলাম বড় দল থেকেই অবসর নিতে। যেহেতু আমি ছোটবেলা থেকেই মোহামেডানের সমর্থক। মোহামেডান যখন শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৯ সালে, আমি সেই দলে খেলেছিলাম। চেষ্টা করব ভালো মতো শেষ করতে, আবার যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেই লক্ষ্য নিয়ে খেলব।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
