এফএনএস আইটি: নতুন একটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ‘ডিলিট ফর মি’ অপশনে ডিলিট হওয়া মেসেজ আনডু করা বা পুণরায় ফিরিয়ে আনা যাবে। অনেক সময় কোনো মেসেজ সবার জন্য ডিলিট করতে গিয়ে ভুলবশত শুধুমাত্র নিজের জন্য ডিলিট হয়ে যায়। ব্যবহারকারীদের যেন এমন হয়রানির শিকার আর না হতে হয় সেজন্য এমন অপশন চালু করেছে হোয়াটসঅ্যাপ। ‘অ্যাক্সিডেন্টাল ডিলিট’ নামে নতুন এ ফিচারটি ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে ডিলিট হওয়া কোনো মেসেজ ৫ সেকেন্ড চালু থাকবে বলে জানায় সংবাদ মাধ্যম টেকক্র্যাঞ্চ। হোয়াটসঅ্যাপ জানায়, ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইফোনের সব ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। আগস্ট থেকে এর পরীক্ষামূলক কার্যক্রম কিছু অ্যান্ড্রয়েড ও আইফোনে চলছে। ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনটি ২০১৭ সাল থেকে হোয়াটসঅ্যাপে চালু হয়। ভুল বশত কোনো ম্যাসেজ কোথাও চলে গেলে ব্যবহারকারিদের সেখান থেকে রেহাই দেওয়ার জন্য অপশনটি চালু করা হয় বলে মন্তব্য করে টেকক্র্যাঞ্চ। প্রথমে অপশনটির স্থায়িত্বকাল সাত মিনিট করা হলেও পরে তা বাড়িয়ে ৬০ ঘণ্টা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
