বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশন পাবনা সদর উপজেলার প্রতিনিধি সম্মেলন সংগঠনের এল এম বি মার্কেটে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান, আমজাদ হোসেন, মমিনুর রহমান, আব্দুস ছামাদ, ওয়ালিদ প্রমুখ। আলোচনা শেষে, আমজাদ হোসেনকে সভাপতি, আব্দুল্লাহ্ আল মামুনকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পাবনা সদর উপজেলা কমিটি গঠনকরা হয়। সভায় আলোচকবৃন্দ বলেন, লুটেরা দুর্নীতিবাজ সিন্ডিকেট ব্যবসায়ী ও তার সরকারকে রুখে দাঁড়ানো ও গ্রামাঞ্চলে কৃষক ও গরীব জনগণের জন্য ১০ দফা দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আগামী ১০ ও ১১ মার্চ সংগঠনের ১৩তম জাতীয় সম্মেলন কুষ্টিয়া জেলার হরিপুর দি ওল্ড হাই স্কুলের সম্মেলনকে সফল করার জন্য পাবনা সদর উপজেলার কৃষক ও গরীব জনগণের প্রতি আহ্বান জানান। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
