স্টাফ রিপোর্টার : ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মাসুদ আলম এবং অফিসার ইনচার্জ, ঈশ^রদীর তদারকিতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, আইসি, পাকশি পুলিশ ফাঁড়ি সঙ্গীয় ফোর্সসহ এস আই মোতালেব হোসেন গতকাল দুপুরে তাদেরকে গ্রেফতার করেন। বাঘইল হাজী পাড়া থেকে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর গ্রামের মৃত সুলতানের ছেলে মো.কামরুজ্জামান (২৮), একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো.তারেক (৩০) ও খানপুর বাজারের মৃত আকবর মন্ডলের ছেলে মো. টুটুল (৩৭)। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
