স্টাফ রিপোর্টার : আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভরতপুর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় যুক্ত হলো নব নির্মিত তিন তলা বিশিষ্ট ‘আব্দুল বাতেন ভবন’। গতকাল শনিবার দুপুরে মর্জিনা-লতিফ ট্রাস্টের মহাসচিব, পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ^াস প্রধান অতিথি হিসেবে এই ভবনের উদ্বোধন করেন। মাদ্রাসা কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও মর্জিনা-লতিফ ট্রাস্টের সদস্য আখতারুজ্জামান আখতার, আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন, চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাইমেনুল চঞ্চল। অন্যদের মধ্যে মাদ্রাসার মোহতামিম মাওলানা ফজলুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। এসময় লতিফ গ্রুপের পরিচালক আব্দুল মতিন বিশ^াস, সাজিদ বিশ^াস, লতিফ গ্রুপের প্রকৌশলী আব্দুল মতিন, হিসাব রক্ষণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ৩ যুগেরও বেশী সময় আগে ভরতপুরে মসজিদ,গোরস্থানসহ একটি বিশাল কমপ্লেক্স নিয়ে মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠিত। এই কমপ্লেক্সে মর্জিনা-লতিফ ট্রাস্টের ধারাবাহিক অনুদান বা আর্থিক সহযোগিতা রয়েছে। সম্প্রতি এই কমপ্লেক্সে আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের প্রয়াত ছেলে আব্দুল বাতেন এর নামে মর্জিনা-লতিফ ট্রাস্টের অর্থ সহযোগিতায় নির্মাণ করা হয় তিন তলা ‘আব্দুল বাতেন ভবন’।ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল লতিফ বিশ^াস বলেন, এবতেদায়ি মাদ্রাসায় বা হেফজখানায় শিক্ষার শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় আমাদেরকে জোর দিতে হবে। এতে করে শিক্ষার্থীরা একদিকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবেন এবং কর্মসংস্থানের আলাদা মাধ্যমে নিজেরা সাবলম্বী হবেন। দেশের অর্থনৈতিক ক্ষেত্রেও তারা ভুমিকা রাখতে পারবেন। তিনি বলেন, ভরতপুর মাদ্রাসায় একটি কারিগরি সেকশন খোলার জন্য ভবনসহ প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হবে। তিনি ট্রাস্টের পক্ষ থেকে আটঘরিয়া উপজেলার ৫ ইউনিয়ন ও পৌরসভায় ৬টি মসজিদের উন্নয়নে ১ কোটি টাকা সহায়তার আশ^াস দেন। তিনি বলেন, সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। এজন্য ভালো ও জনহিতকর কাজে সমাজের বিত্তবান সকলকে ভালকাজে এগিয়ে আসতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
