সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে অবৈধ বালু ভর্তি হ্যারো গাড়ীর দাপটে ভেঙ্গে যাচ্ছে কাঁচা-পাকা রাস্তাঘাট। এতে দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ। সেই সঙ্গে ওই গাড়ীর বেপরোয়া চলাচলে বাড়ছে সড়ক দুর্ঘটনা। ঘটছে হতাহতের ঘটনা।
খোঁজ নিয়ে জানা যায়, আঞ্চলিকভাবে হ্যারো গাড়ী নামে পরিচিত অত্যন্ত ভারি ওই যানবাহনের চাকা আটটি। অনেকে ওই যানবাহনকে দানব বা বিপদজনক যানবাহন বলেও চেনে। বিশেষ করে রাস্তাঘাট দিয়ে বিকট শব্দে বেপরোয়াভাবে চলাচল করায় লোকজন ওই গাড়ীকে দানব যানবাহন বলে। ইদানিং ওই হ্যারো গাড়ী অবৈধ বালু এবং ইটসহ বিভিন্ন মালামাল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কসহ গ্রাম-গঞ্জের কাঁচা-পাকা রাস্তাঘাট দিয়ে ব্যাপকভাবে চলাচল করছে। উপজেলার মানিকহাট গ্রামের সাবেক ইউপি সদস্য শামছুর রহমান বলেন প্রতিদিন অবৈধ বালু ভর্তি শত শত হ্যারো গাড়ী উপজেলার অভ্যন্তরীণ কাঁচা-পাকা রাস্তাসহ প্রধান প্রধান পাকা সড়ক দিয়ে অবাধে চলাচল করছে। এতে ওই সকল রাস্তার বিভিন্ন জায়গা থেকে কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। বিশেষ করে গ্রাম-গঞ্জের পাকা রাস্তা গুলোর কার্পেটিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে এলাকাবাসীর চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি ওই হ্যারো গাড়ীর বেপরোয়া চলাচলের কারণে মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে হতাহতের মতো ঘটনা ঘটছে বলেও ভুক্তভোগী পরিবারের সদস্য আমজাদ হোসেন জানান। এ ব্যাপারে সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন অবৈধ বালু ভর্তি হ্যারো গাড়ী চলাচল বন্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
