স্টাফ রিপোর্টার : বনমালী শিল্পকলা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় ও পরিবেশনায় গতকাল সন্ধ্যায় বনমালী শিল্পকলা কেন্দ্রে মঞ্চস্থ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান চিরায়ত বাংলা। বনমালীর যুগ্ন সম্পাদক ও সাস্কৃতিক ব্যাক্তিত্ব প্রলয় চাকির সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে আবৃত্তি করেন মাজেদা পারভীন, হাবিবুল্লাহ জোয়াদ্দার ও রওনাক নোশিন নেহা। সঙ্গীত পরিবেশন করেন আবুল কাশেম, পরজ চৌধুরী, শ্যামলী দাস, সুচিস্মিতা কুন্ডু, লেয়া সরকার, শেখ তোজা ফাহমিদা চাঁদনী, অমিত অভ্র প্রমূখ। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বনমালী এ অনুুষ্ঠানের আয়োজন করে। বেশ কয়েকটি সমবেত আবৃত্তি, দলীয় সমবেত সঙ্গীত, একক সঙ্গীত ও একক কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। বাদ্যযন্ত্রে শিল্পীদের সহযোগিতা করেন প্রলয় চাকি, রিতম দাস, অরিজিৎ, অমিত,অর্থ ও অনিক। কারিগরি সহযোগিতায় মতিনুর আলম সবুজ, ফিরোজ আলম স্বপন, মারুফুর রহমান, রুমন, শিরোন, ইসাহক ও আছাদ। অসংখ্য দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
