এফএনএস আইটি: বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে ট্যুরিস্ট সিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিটিআরসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্যুরিস্টদের জন্য ৭, ১৫, ৩০ দিন মেয়াদে এ সিম কার্ডগুলো সচল থাকবে। বাংলাদেশের যেকোনো স্থল, নৌ ও বিমানবন্দর থেকে এ সিম সংগ্রহ করা যাবে। ট্যুরিস্ট সিম একটি নির্দিষ্ট ব্লকের বাইরে দিতে পারবে না অপারেটরগুলো। এই সিম রূপান্তর করা যাবে না। যদি দীর্ঘমেয়াদী সিম প্রয়োজন হয় তবে বিডার ওয়ার্ক পারমিটের মাধ্যমে নিতে পারবে। বিদেশি বা পর্যটকদের জন্য ভিন্ন অফারও প্যাকেজ দিতে পারবে অপারেটরগুলো। তবে দেশে ও বিদেশে ডেটা, ভয়েস, এসএমএস ও কম্বো প্যাকেজের বাইরে আর কোনো প্যাকেজ অফার করতে পারবে না। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মে এ সিম আলাদাভাবে চিহ্নিত করা হবে। একটি পাসপোর্টে সর্বোচ্চ দুটি সিম নিবন্ধন করা যাবে। থাকবে ই-সিম সুবিধাও।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
