আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়া উপজেলা ও পৌর জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম খোকন, সদস্য সচিব ময়েন উদ্দিন, যুগ্ম সম্পাদক কেএম মনিরুল ইসলাম মনির এবং পৌর কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সদস্য সচিব সেলিম বিশ^াস।
গতকাল শুক্রবার আটঘরিয়া উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে আটঘরিয়া বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মী সমাবেশ ও কমিটি গঠনে সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার সাধারন সম্পাদক আব্দুল কাদের খান, সহ সভাপতি নাসিম হোসেন ডাবলু, যুগ্ম সম্পাদক সুমাইয়া সুলতানা হ্যাপি, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রানা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, জেলা দপ্তর সম্পাদক রাকিব হাসান রিজভী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মুলাডুলি ইউনিয়ন শাখার সভাপতি কাদের মোল্লা, সাধারণ সম্পাদক হাসেম আলী, ঈশ^রদী পৌর শার্খার আহবায়ক আশিকুর রহমান প্রমূখ। পরে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
