এফএনএস আইটি: কমেন্ট বক্সে টক্সিক কমেন্ট বা আপত্তিকর কমেন্ট করলে তা সরিয়ে ফেলার নোটিফিকেশন দেবে ইউটিউব। কোনো ব্যবহারকারীর কমেন্ট ইউটিউবের কমিউনিটি গাইডলাইন নীতিমালা ভাঙলে নোটিফিকেশন পাঠিয়ে সতর্ক করা হবে। এরপরও যদি ব্যবহারকারী ক্রমাগত টক্সিক বা আপত্তিকর মন্তব্য করতে থাকে তবে শাস্তি হিসেবে ‘টাইমআউট’ ভোগ করতে হবে। এর ফলে ২৪ ঘণ্টার জন্য ব্যবহারকারী কমেন্ট করার ক্ষমতা হারাবেন। তবে ব্যবহারকারী যদি মনে করেন তার কমেন্টে আপত্তিকর কিছু লেখা ছিল না তবে তারা ফিডব্যাক শেয়ার করতে পারেন। এতে টাইমআউট সরিয়ে ফেলা হবে কিনা তা জানা যায়নি। অচিরেই ফিচারটির আপডেট পাঠাবে ইউটিউব। এক ব্লগ পোস্টে তারা জানিয়েছে, ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় ইতিবাচক ফল পাওয়া গেছে। ব্যবহাকারীদের সতর্ক করার পর টক্সিক কমেন্টের পরিমাণ কমানো সম্ভব হয়েছে। এর আগে পপ আপ নোটিফিকেশন দিয়ে কমেন্টে শ্রদ্ধাবোধ বজায় রাখার অনুরোধ জানাত ইউটিউব। এবার তারা আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। সূত্র : এনগ্যাজেটস
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
