এফএনএস স্পোর্টস: ২০২১ সাল থেকে কোলন ক্যানসারে আক্রান্ত হবার পর থেকে নিজ ঘরের মধ্যেই বেশি সময় কাটাতেন ফুটবলের কিংবদন্তি ব্রাজিলের পেলে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার ছিলেন তিনি। সদ্য শেষ হওয়া কাতার বিশ^কাপ চলাকালীন নিজ দেশকে সমর্থন জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করেন পেলে। শেষ পর্যন্ত ব্রাজিল বিশ^কাপ জিততে না পারলেও দলের খেলোয়াড়দের সাহস দিয়েছেন পেলে। ১৮ ডিসেম্বর বিশ^কাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পেলে। আর্জেন্টিনার শিরোপা জয়ের ট্রফি নিয়ে ছবি পোষ্ট করেন তিনি। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে পেলে লিখেছিলেন, ‘সব সময়ের মত আজও দুর্দান্তভাবে ফুটবল তার গল্প বলে চলেছে। মেসির প্রথম বিশ্বকাপ জয়, এটা তার পথচলায় প্রাপ্য ছিলো। আমার প্রিয় বন্ধু, এমবাপ্পে ফাইনালে চার গোল করেছে। আমাদের খেলার ভবিষ্যতের জন্য দর্শনীয় এই পারফরমেন্স দেখা দারুণ এক উপহারই ছিল। বিশ্বকাপে দারুন পারফরমেন্সের জন্য মরক্কোকে অভিনন্দন না জানিয়ে থাকতে পারি না। অভিনন্দন আর্জেন্টিনা। দিয়েগো (ম্যারাডোনা) নিশ্চয় এখন হাসছে।’ এরপর মৃত্যুর আগ পর্যন্ত আর কোন পোস্ট করেননি পেলে। বিশ্বকাপের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৯ নভেম্বর সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন পেলে। শেষ পর্যন্ত চিকিৎসকের চেষ্টা বৃথা যায়। চিরনিদ্রার দেশে চলে গেলেন পেলে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
