সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের কৃষকেরা পরিত্যক্ত অনাবাদি জমি আবাদে ব্যাপকভাবে উদ্বুদ্ধ হচ্ছেন। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহবানে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শ ও সহযোগিতায় উপজেলার অধিকাংশ কৃষক বাড়ির আশপাশে এবং মাঠে পড়ে থাকা অনাবাদি জমিতে ফসল আবাদ শুরু করেছেন। বিশেষ করে এ বছর উপজেলার ভায়না, মানিকহাট, তাঁতীবন্দ, দুলাই, এবং আহম্মদপুর ইউনিয়নের বিভিন্ন অনাবাদি জমিতে সবজি এবং ধান আবাদ করা হয়েছে। উপজেলার ভায়না গ্রামের কৃষক ধীরেন্দ্রনাথ বলেন আমার বাড়ির পাশে এবং পার্শ্ববর্তী মাঠে দীর্ঘদিন বেশ কিছু জমি অনাবাদি হিসেবে পড়েছিল। কিন্তু এ বছর উপজেলা কৃষি অফিসের পরামর্শ এবং সহযোগিতায় অনাবাদি ওই জমিতে সবজি এবং ইরি ধান আবাদ করেছি। ইতিমধ্যে তিনি ২০শতাংশ অনাবাদি জমিতে সবজি আবাদ করে উৎপাদন খরচ বাদে ১০হাজার টাকা লাভ করেছেন বলেও জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম বলেন কৃষক সমাবেশ করে অনাবাদি জমিতে ফসল আবাদ করতে কৃষকদের উদ্ধুদ্ধ করছি। সেই সঙ্গে ওই সকল জমিতে ফসল আবাদ করতে কৃষকদের সার বীজ দিয়ে সহযোগিতা করছি। ফলে এ বছর অনেক কৃষক অনাবাদি জমিতে সবজি এবং ধান আবাদ করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
