নিজস্ব প্রতিনিধি : বিএনপি’র পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির বেশ কয়েক নেতাকর্মি আহত হয়েছে। এ সময় ৫ জনকে গ্রেফতার করা হয়। জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহরুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা ও সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের নেতৃত্বে দোগাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১০ দফা দাবীতে পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু ও সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নানসহ সিনিয়র নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পদযাত্রা শেষে কালিদহ মোড়ে প্রতিবাদ সমাবেশে লাঠিচার্জ ও পুলিশ হামলা চালায়। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়। পুলিশ এ সময় বিএনপি নেতা লিটন ও লালুসহ ৫ জনকে গ্রেফতার করে। সদর থানার ওসি কৃপা কৃষ্ণ বালা জানান, বিএনপি সমাবেশের নামে নাশকতার চেষ্টা করছিল তাই তাদের নির্বৃত্ত করা হয়েছে। বিএনপি সূত্র জানায় জেলার বিভিন্ন ইউনিয়নের ১০ দফা দাবীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
