নিজস্ব প্রতিনিধি : বেসরকারী উন্নয়ন সমন্বয়কারী সংগঠন এডাবের পাবনা জেলা শাখার ত্রি-বার্ষিক সাধরণ সভা গতকাল শনিবার সকাল ১১ ফেব্রুয়ারী পাবনা চেম্বার ও কর্মাস ইন্ডাষ্ট্রি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আগামি ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচন অনুষ্ঠানের আগে ত্রিবার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা শাখার সভাপতি মোনজেদ আলী। সভা পরিচালনা করেন রাজশাহী এডাব সম্বয়কারী লিটুস কুবি। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে এসপিএস এর নির্বাহী পরিচালক ড. নরেশ মধু ও টিএসপির নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী। যারা বিগত সময়ে যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের উদ্দ্যেশে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় পাবনা জেলা শাখার গত সাধারণ সভার প্রতিবেদন পাঠ ও অনুমোদন করা হয়। এবং আগামি বছরগুলোতে বিভিন্ন কার্যক্রম ধুলে ধরেন বক্তব্য দেন সাইফুল ইসলাম, মালা সরকার, আব্দুস সোবাহান, সেলিনা রহমান, আবাদুল কাদের, জীবন সেনসহ অন্যান্য এনজিও প্রতিনিধিগণ। পরে সভাপতি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব অর্পন করা হয়। তিন সদস্য নির্বাচন ককমিশনের প্রধান নির্বাচন কমিশনার পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্য কোন প্যানেল না থাকায় প্রথমে ৭ সদস্য বিশিষ্ঠ কমিটির সদস্য নির্বাচিত ঘোষনা করা হয়। পরে নির্বাচিত প্রতিনিধিরা পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করে। আগামি ৩ বছরের জন্য যমুনা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোনজেদ আলী কে সভাপতি ও নকসী বাংলা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম এবং মৌলিক ব্যবস্থাপনা সংস্থার নির্বাহী পরিচালক কে সদস্য সচিব ঘোষণা করা হয়। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন মালা সরকার (নির্বাহী পরিচালক-পড়শী), সেলিমা সুলতানা (নির্বাহী পরিচালক আলোছায়া মহিলা উন্নয়ন সংস্থা), সালমা খাতুন (নির্বাহী পরিচালক-দর্পন) ও নুর আলম সিদ্দিকী (নির্বাহী পরিচালক-এলডিও)।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
