নিজস্ব প্রতিনিধি : পাবনা মহিলা পরিষদ জেলা শাখা’র ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরে কাউন্সিলে অ্যাডভোকেট কামরুন্নাহার জলি সভাপতি এবং কামরুন্নাহার জোস্না সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গতকাল শনিবার দুপুরে পিসিসিএস সেমিনার হলে মহিলা পরিষদ জেলা শাখা’র আয়োজনে অনুষ্ঠানে শুরুতে বর্ণাঢ্য র্যালির বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আমন্ত্রিত অতিথিরা জাতীয় সংগীত, পতাকা উত্তলণ ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পরে পাবনা মহিলা পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা লক্ষী চক্রবর্তি। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, প্রবীন আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাচ্চু, ওয়াইডব্লিউসিএ সাধারণ সম্পাদক হেনা গোস্বামী, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার, সভাপতি, কল্পনা রায় ও সহ-সাধারণ সম্পাদক, নীলুফা আহমদ নীলা প্রমুখ। বক্তারা বলেন, সমাজ থেকে যে সকল নারীরা নির্যাতন শিকার হচ্ছে তার বিচার সুনিশ্চিত করার জন্য এই নারী সংগঠন কাজ করছে। নিজেদের সুসংহত করে তুলতে হবে। বিভিন্ন আন্দোলনে সাথে নারী নেতৃবৃন্দ কাজ করে আসছে। পরে কাউন্সিলে অ্যাডভোকেট কামরুন্নাহার জলিকে সভাপতি এবং মোছা. কামরুন্নাহার জোস্নাকে সাধারণ সম্পাদকসহ ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি নির্বাচিত করা হয়। প্রথম অধিবেশন শেষে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সহ-সভাপতি, রওশন আক্তার মিন্টুর সভাপতিত্বে ২য় অধিবেশনে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার প্রতিবেদন উপস্থাপন করেন, জেলা শাখার সাধারণ সম্পাদক, এ্যাড: কামরুন নাহার জলি। এ ছাড়াও সংগঠন উপ-পরিষদের প্রতিবেদন উপস্থাপন করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, কামরুন নাহার জোসনা, অর্থ উপ-পরিষদের প্রতিবেদন উপস্থাপন করেন, অর্থ সম্পাদক, রেহানা করিম, লিগ্যাল এইড উপ-পরিষদের প্রতিবেদন উপস্থাপন করেন, লিগ্যাল এইড সম্পাদক, শরীফা খাতুন সুখী, আন্দোলন উপ-পরিষদের প্রতিবেদন উপস্থাপন করেন, আন্দোলন সম্পাদক, জিনাত সুলতানা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপ-পরিষদের প্রতিবেদন উপস্থাপন করেন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক, মাবিয়া খাতুন, প্রশিক্ষণ উপ-পরিষদের প্রতিবেদন উপস্থাপন করেন, প্রশিক্ষণ সম্পাদক, মোছা: রোজিনা আকতার ও প্রচার-প্রকাশনা ও গনমাধ্যম উপ-পরিষদের প্রতিবেদন উপস্থাপন করেন, প্রচার-প্রকাশনা ও গনমাধ্যম সম্পাদক, চামেলী রিতা কস্তা। প্রতিবেদন উপস্থাপনের পর সভাপতির সমাপনী বক্তব্য শেষে পুরাতন কমিটি বিলুপ্ত করে ২য় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেণ। ২য় অধিবেশন শেষে বাংলাদেশ মহিলা পরিষদ, পাবনা জেলা শাখার সভাপতি, রওশন আক্তার মিন্টুর সভাপতিত্বে, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি নতুন কমিটি কার্যক্রম শুরু করেন, সকলের সম্মতিক্রমে এ্যাড: কামরুন নাহার জলি কে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি ও কামরুন নাহার জোসনা কে সাধারণ সম্পাদক, রওশন আক্তার মিন্টু, নুরুন নাহার, করুনা নাসরিন, বদরুন নাহার, মাহমুদা খাতুন, মাহবুবা রহমান কাজল, মাবিয়া খাতুনকে সহ-সভাপতি, জিনাত সুলতানকে সহ-সাধারণ সম্পাদক, রোজী খাতুন কে সাংগঠনিক সম্পাদক, রেহানা করিম কে অর্থ সম্পাদক, মোছা:শরীফা খাতুন সুখী কে লিগ্যাল এইড সম্পাদক, মঞ্জু আরা ইয়াছমীন কে আন্দোলন সম্পাদক, রোজিনা আকতার, প্রশিক্ষণ সম্পাদক, পারভীন আরা কে পরিবেশ সম্পাদক, চামেলী রীতা কস্তা কে স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক, রওশন আরা চম্পা কে প্রচার-প্রকাশনা ও গনমাধ্যম সম্পাদক, জাহানারা সিদ্দিকী কে শিক্ষা-সংস্কৃতিক সম্পাদক ও ১৬ জন কার্যকরী সদস্যসহ মোট ৩৫ সদস্যের কমিটিকে অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি কার্যক্রম শেষে নব গঠিত কমিটি কে শপথ পাঠ করান বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, লক্ষী চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলাদেশ মহিলা পরিষদ, পাবনা জেলা শাখার সংগঠনিক সম্পাদক ও নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক কামরুন নাহার জোসনা এবং সমন্বয় করেন বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার প্রকল্প সমন্বয়কারী, এ এম এস কিবরিয়া প্রিন্স।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
