ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বনওয়ারীনগর ইউনিয়নে গতকাল বিএনপির পদযাত্রা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকুল ও সদস্য সচিব ভিপি আব্দুল হাকিম খান এই পদযাত্রায় নেতৃত্ব দেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাকছুদুর রহমান মাসুদ খন্দকার। এতে উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন মাষ্টার, সাবিহা সারমিন, শাম্স উদ্দিন বাচ্চু, নাছরিন পারভীন মুক্তি, অধ্যক্ষ আবু সাইদ, পৌর বিএনপি’র আহ্বায়ক মো. আবু তাহের, সদস্য সচিব এনামুলক হক, যুগ্ন আহ্বায়ক ও প্যানেল মেয়র শাম্স উদ্দিন, আব্দুল খালেক, রঞ্জু বিশ^াস, প্রভাষক ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আমিনুল হক সাবেরী, স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক খালেদ মোশারফ বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবদলের আহ্বায়ক আলফাজ আহমেদ, পৌর স্বেচ্ছা সেবক দলের আহ্বায় হাসিনুর, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাইম, ইউনিয়ন বিএনপি’র সাবেক নেতা আব্দুল হান্নান মুকুল, কবির উদ্দিন সরকার হবল, হোসেন ্অলী, আব্দুল হামিদসহ নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দীদের মুক্তি দাবি করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
