নিজস্ব প্রতিনিধি : শালগাড়িয়ার সদর হাসপাতাল সড়কের সোনামণি কিন্ডার গার্টেনে শিক্ষার্থীদের সুন্দর হাতে লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, তৃতীয় সেমিস্টার পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে আয়োজনের শুরুতেই তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে রাষ্ট্রিয়ভাবে শোক পালনের কর্মসূচি থাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল ঘোষনা করা হয়। এছাড়া আলোচনা সভা ও পুরস্কার বিতরণও সংক্ষিপ্ত করা হয়। শুরুতেই তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইছামতির বার্তা সম্পাদক ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার আঁখিনূর ইসলাম রেমন, প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম শুভ ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও সূধীজন অনুষ্ঠানে অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
