স্টাফ রিপোর্টার : ২ শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গতকাল জেলার সদর থানার মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর দাখিল মাদ্রাসার পূর্ব দিকে পাকা রাস্তাতে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেট, ব্যাটারী চালিত ইজিবাইক-১টি, মোবাইল-২টি, সীম-৩টি এবং নগদ ৫ হাজার ২ শ ৭০ টাকাসহ গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। ধৃতরা হলো হাড়িবাড়িয়া গ্রামের নুতু মল্লিকের ছেলে শামীম মুল্লিক (২৯) ও নলমোড়া গ্রামের মৃত জায়েদ আলী প্রামানিকের ছেলে আজাদুল ইসলাম আজাদ (৩০)। , ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ নিজ হেফাজতে রেখে নিজ জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
