স্টাফ রিপোর্টার : ১ শ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে জেলার সদর থানার মালগাছা ইউনিয়নের টেবুনিয়াতে অবস্থিত বিএডিসি পেঁয়াজ বাল্ব বীজ হিমাগারের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার বোয়ালিয়া থানার হেঁতেম খা মেথর পাড়ার মোড়ের মো.আশিকের স্ত্রী মোছা. শাকিলা ইয়াসমিন পাপিয়া (১৯)। অভিযানিক দল জানান, র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। তার নির্দেশে মাদক ও অপরাধ দমনে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
