এফএনএস বিনোদন: নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও ব্যস্ত কন্ঠশিল্পী তারান্নুম আফরীন। গানের শিরোনাম ‘কত ভালোবাসি’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটির ভিডিও পরিচালনা করেছেন এমএইচ রিজভী। আর এতে অভিনয় করেছেন রিজভী ও পুষ্প। আসিফ বলেন, এর আগে আমার ও তারান্নুম আফরীনের আর দুটি গান প্রকাশ হয়েছে। দুটিই গ্রহণ করেছিলেন শ্রোতা-দর্শক। তৃতীয় গানটিও খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস এ গানটিও সময়ের সঙ্গে সঙ্গে ভালো অবস্থানে যাবে। তারান্নুম আফরীন বলেন, আসিফ ভাই আমার অত্যন্ত পছন্দের শিল্পী। তার সঙ্গে করা আগের গানগুলো খুব পছন্দ করেছেন মানুষ। তারই ধারাবাহিকতায় এলো আমাদের তৃতীয় গান। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। গতকাল শুক্রবার সকালে গানটি তারান্নুম আফরীনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
