এফএনএস বিনোদন: মারা গেছেন ফুটবলের কিংবদন্তি পেলে। তার মৃত্যুতে গোটা ফুটবল দুনিয়া শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শোক প্রকাশ করছেন। কলকাতার পাখি খ্যাত অভিনেত্রী মধুমিতা পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তবে এখানে একটি বড় ভুল করে ফেলেছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। আত্মার শান্তি কামনা করতে পেলের সঙ্গে বর্তমান সময়ের ব্রাজিলিয়ান দলের তরুণ তারকার লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের ছবিও ব্যবহার করে ফেলেন। আর এতেই নেট দুনিয়া ক্ষেপে যায়। ব্যাপক তোপের মুখে অভিনেত্রী নতুন পোস্ট দিলেও ভক্তরা সেখানে গিয়েও ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন। একজন লিখেছেন, তুমি টলিডের একজন বড় অভিনেত্রী, তুমি যখন কোনো কিংবদন্তিকে নিয়ে কিছু একটা পোস্ট করবে, তখন মনে রাখবে তুমি কী শেয়ার করছ। এটা ছোট ভুল কিন্তু বড় ধরনের অপমান। তোমার ভালোর জন্যই এটা মনে রেখো। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন পেলে। ব্রাজিল কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মারণ রোগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছিলেন পেলে। কেমোথেরাপি কাজ না করায় গত নভেম্বরে হাসপাতালে ভর্তি করা হয় এই কিংবদন্তিকে। কিন্তু অবস্থা খারাপের দিকেই যেতে থাকে। তাই তখন থেকেই ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
