এফএনএস বিনোদন: অসংখ্য জনপ্রিয় গান যিনি দর্শককে উপহার দিয়েছেন, তিনি হলেন অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। গানের বাইরে নাম লিখিয়েছেন অভিনয় জগতেও। ‘দাহকাল’ নামের একটি সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মঈন হাসান ধ্রুব। তার সঙ্গে আছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুধু গান কিংবা অভিনয় নয়, তিনি একজন শাস্ত্রীয় তবলাবাদক, ড্রামবাদক এবং সংগীতশিক্ষক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। এবার একজন লেখক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন পান্থ কানাই। নিজের জীবন নিয়ে একটি বই লিখেছেন তিনি। বইটির নাম ‘আমি মুক্তি চেয়েছিলাম’। নতুন বছরের আসন্ন বইমেলায় পাওয়া যাবে বইটি। বইটির ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন তিনি। ২০০১ সালে ‘তাণ্ডব’ ব্যান্ডের সঙ্গে প্রকাশ পায় তার অভিষেক অ্যালবাম ‘মা’। এর পরপরই প্রকাশ করেন বেশ কিছু মিউজিক অ্যালবাম। শুধু মিউজিক অ্যালবাম নয়, বিভিন্ন টিভিসি ও সিনেমায়ও গান গেয়ে পেয়েছেন প্রশংসা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
