এফএনএস বিদেশ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার ব্রিটেন যাচ্ছেন। তিনি দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করবেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার। বিবৃতিতে বলা হয়েছে, জেলেনস্কি ব্রিটেনে যেসব ইউক্রেনীয় সেনা প্রশিক্ষণ নিচ্ছে তাদের সঙ্গে দেখা করবেন এবং ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন। সুনাক এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাজ্য সফর তার দেশের সাহস, সংকল্প এবং লড়াইয়ের প্রমাণ। সেইসঙ্গে আমাদের দুই দেশের মধ্যে অটুট বন্ধুত্বের প্রমাণ। যুদ্ধকালীন সময়ে এটি জেলেনস্কির প্রথম ব্রিটেন সফর বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৫০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
