স্টাফ রিপোর্টার : পারফরমেন্সে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা। পুলিশ লাইন্সের এএসআই আব্দুল জলিল মিলনায়তনে গত ৭ ফেব্রুয়ারি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আকবর আলী মুনসী। সভায় পুলিশ সদস্যদের আবেদন-নিবেদন, বিভিন্ন সমস্যা ও তার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার সকলকে দায়িত্ববোধ ও দায়বদ্ধতার সাথে কাজ করে যাবার নির্দেশ দেন। সভায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকারকে বদলি জনিত বিদায় সংবর্ধনা জানানো হয়। নতুন সদর সার্কেল হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ডি.এম হাসিবুল বেনজীরকে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও পুলিশ অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ সভা। উক্ত সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন অপরাধ নির্মূলে পুলিশ সুপার জেলার সকল ইউনিটের অফিসারবৃন্দকে দিক নির্দেশনা প্রদান করেন। মাসিক অপরাধ সভার শুরুতে গত জানুয়ারি মাসের ভালো কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের মাঝে পাবনা সদর থানার দস্যুতা ও আমিনপুর থানার চুরি মামলার মূল আসামি গ্রেফতার চোরাই মালামাল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় মাসুদ আলম,অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ও তার টিম ইমরান মাহমুদ তুহিন, পুলিশ পরিদর্শক ডিবি, শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত), পাবনা থানা। রনি সাহা, এসআই (নিঃ) আমিনপুর থানা। এসআই(নিঃ) সাগর কুমার সাহা, এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম, এসআই(নিঃ) শামীম সরকার, কনস্টেবল/আতিকুর রহমান, কনস্টেবল/আনোয়ার, কনস্টেবল/পলাশ উদ্দিন, ডিবি, পাবনাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন কৃপা সিন্ধু বালা, পুলিশ পরিদর্শক (নিঃ), পাবনা সদর থানা, পাবনা। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন পাবনা সদর থানার এস আই (নি:)রুহুল আমিন, এসআই (নিঃ), শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন একই থানার এএসআই (নিঃ) আরিফুল ইসলাম। সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
