স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা আন্দোলন এবং আন্তর্জাাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। গতকাল বিকেলে জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, সেটেলমেন্ট অফিসার আফরোজা আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনসহ স্থানীয় বিশিষ্ট জনেরা। সভায় জেলা প্রশাসনসহ প্রতিটি সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান ঐদিন রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পু¯পস্তবক অর্পন করবেন। বিকাল ৪ টা থেকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসুচী পালিত হবে বলে সভায় জানানো হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
