আটঘরিয়া প্রতিনিধি : জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিরাপদ খাদ্য এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা মূলক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। আটঘরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপপরিচালক আব্দুস সোবহান এবং বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম ও আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইম্মীন হোসেন চঞ্চল, একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর কাউন্সিলার মোফাজ্জল হোসেন বাবু,সখিনা খাতুন, সীমা খাতুন, সাংবাদিক আব্দুস সাত্তার মিয়া, ফজলুর রহমান খানসহ জনপ্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার শাকিলুজ্জামান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
