স্টাফ রিপোর্টার : সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর থেকে দাশুড়িয়ার তেতুলতলা পর্যন্ত বীরমুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হক সড়কের নামফলকের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে সড়কের নামফলক উন্মোচন করেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। মাধপুর বাজারে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাপুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম সাজেদুল ইসলাম নিলু। বক্তব্য দেন সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিক, দাপুনিয়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান কামরুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু বকর খান, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক মন্ডল, টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ডা. মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হকের ভাতিজা আমেরিকা প্রবাসী প্রকৌশলী এমদাদুল হক রঞ্জু। শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
